সাহায্যের সূত্রগুলি -স্বাস্থ্য

স্বাস্থ্য এবং যত্ন আত্তি পরিষেবাকে পাবার এবং চাকুরী পাবার সুযোগের সমতা নিশ্চিত কারী স্বাস্থ্য বিভাগের একটি মৌলিক দায়িত্ব.

এখানে আপনি নর্থ ওয়েলস-এ স্বাস্থ্য প্রণালী কিভাবে পরিচালিত হয় তার সূচনা পাবেন, সূচনা পাবেন আপনার স্থানীয় স্বাস্থ্য এজেন্সীকে কি করে যোগাযোগ করবেন এবং কি করবেন যদি আপনি  স্বাস্থ্য সেক্টরে জাতিবিদ্বেষ গত হয়রানি -এর শিকার হন.

ওয়েলস্-এর জাতীয় স্বাস্থ্য প্রণালী 4টি স্তরের যত্ন প্রদান করে :

* প্রাথমিক যত্ন – টি দেয়া হয় পারিবারিক চিকিত্সক, চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার, ঔষধ বিক্রতা এবং অন্যান্য স্বাস্থ্য পরিচর্যাকারী পেশাদারগণ দ্বারা. পরিচর্যার সমস্ত স্তরের লিংক গুলি (সমগ্র NHS ওয়েলস জিপি সাজার্রীগুলি) পাওয়া যাবে এন এইচ এস ডাইরেক্টরি লিংকস -তে

** মাধ্যমিক যত্ন – টি আরও বেশী বিশেষজ্ঞ যত্ন যা হাসপাতাল এবং এম্বুলেন্স পরিষেবার মাধ্যমে প্রদান করা হয়.

** উত্তর-মাধ্যমিক যত্ন – টি হল বিশেষজ্ঞ হাসপাতাল দ্বারা বিশেষ ধরণের অসুস্থতা-যেমন ক্যানসার-এর জন্য যত্ন প্রদান করা.

গোষ্ঠী যত্ন –টি হল সেই সমস্ত যত্ন আত্তি প্রদান যা স্থানীয় সামাজিক পরিষেবার সঙ্গে সহযোগিতায় এন এইচ এস (NHS) অসহায় ব্যক্তিদের সাহায্য করে, যেমন বৃদ্ধ অথবা প্রতিবন্ধী ব্যক্তিগণ যাঁরা কোন প্রতিষ্ঠানের বদলে নিজের বাড়িতেই থাকেন.

* প্রাথমিক যত্ন ছাড়া অন্যান্য স্বাস্থ্য পরিষেবাগুলি সাধারণভাবে NHS ট্রাস্ট দ্বারা প্রদান করা হয়.
** দোভাষী এবং লিংক কর্মিগণকে স্বাস্থ্য আধিকারীক দ্বারা নিয়োগ করা হবে, এবং তাঁদের যথাযোগ্য কাজের বিবরণ তথা জীবিকায় উন্নতির সম্ভাবনা থাকবে. আপনি এই সহযোগিতা চাইতে পারেন যা একজন রোগি হিসাবে আপনাকে পাওয়ানো হতে পারে.

ওয়েলস-এর জাতীয় স্বাস্থ্য পরিষেবা (NHS) কিভাবে আয়োজিত হয় ?

ওয়েলস এসেম্বলি গভর্নমেন্ট ওয়েলসের NHS -এ ফাণ্ড বন্টন এবং পলিসি নির্দেশ করার জন্য দায়ী থাকে..
নর্থ ওয়েলসে চারটি NHS ট্রাস্ট আছে.
এগুলি হল :

এই প্রতিটি স্বাস্থ্য ট্রাস্ট-এর মধ্যে স্থানীয় স্বাস্থ্য বোর্ড আছে. প্রতিটি স্থানীয় স্বাস্থ্য বোর্ডের একটি করে সিদ্ধান্ত গ্রহণকারী বোর্ড আছে যা স্থানীয় ডাক্তার, একজন নার্স, অন্যান্য স্বাস্থ্য পেশাদারগণ, স্থানীয় কাউন্সিলের সদস্য এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, এবং অন্যান্য যারা রোগীদের মুখপাত্র হিসেবে কাজ করে - তাদের নিয়ে গঠিত হয়. এদের একটি ছোট এক্সিকিউটিভ টীমও থাকে সিদ্ধান্তগুলিকে কাজে পরিণত করার এবং জনগণের জন্য পরিষেবা প্রদান করার জন্য.

একটি স্থানীয় স্বাস্থ্য বোর্ড (লোকাল হেল্থ বোর্ড LHB) -এর ভূমিকা হল স্থানীয় জনগণের স্বাস্থ্যে উন্নতি ঘটানো, প্রাথিমক স্বাস্থ্যের বিকাশের পরিকল্পনা করা এবং তার জনসংখ্যার

চাহিদা মেটানর জন্য স্বাস্থ্য পরিষেবা কেনা.

নর্থ ওয়েলস-এর স্থানীয় স্বাস্থ্য বোর্ডগুলি হল:

ওম্বাডসম্যান

  • ওম্বাডসম্যান আবাসন, প্ল্যানিং (যোজনা), শিক্ষা, সামাজিক পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত বিষয়ের ওপর অভিযোগগুলি বিবেচনা করে. (01656) 641 150 টেলিফোন নম্বরে যোগাযোগ করুন অথবা ask@ombudsman.org.uk -তে ইমেইল করুন.
এছাড়া আরও বিশদ বিবরণের জন্য আপনি জাতিগত বৈষম্য -এর ওপর আমাদের বিভাগটিতে ভিজিট করতে পারেন.