স্বাস্থ্য পরিচর্যা সেক্টরে জাতিগত হয়রাণি
- জাতিগত হয়রাণি একটি গম্ভীর সমস্যা এবং স্বাস্থ্য পরিচর্যা সেক্টরে ঘটতে থাকে. আপনি যদি মনে করেন আপনার বর্ণ, জাতি, জাতীয়তা (নাগরিকত্ব সহ), এবং জাতিগত অথবা দেশীয়মূলের কারণে আপনার প্রতি বৈষম্য দেখান হেয়েছ অথবা আপনার সঙ্গে অনুচিত আচরণ করা হয়েছে তাহলে আপনার সেটি রিপোর্ট করা উচিত.
- জাতিগত হয়রাণির মধ্যে শুধু লোককে শারীরিক ভাবে আক্রমণ করাই নয়, মৌখিক গালাগালিও এবং যে কোনও ধরণের আচরণ অন্তর্ভূক্ত যা মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা পরিষেবা গ্রহণে অপারগ করে তোলে. একই রকমভাবে, সাধারণ ডাক্তারগণ (GPs) এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা পরিষেবা প্রদানকারীগণের সাবধান থাকা উচিত যে জাতিগত হয়রাণির কারণে চাপ বা অন্যান্য পরিস্থিতির উদ্ভব হতে পারে.
- কমিশন ফর রেস ইকোয়ালিটি বা বর্ণ/জাতি সমতার জন্য কমিশন (CRE) স্বাস্থ্য পরিচর্যা প্রণালীর মধ্যে আপনাকে যদি জাতিগত বৈষম্যের মোকাবিলা করতে হয় তাহলে আপনি কি করবেন সে বিষয়ে তথ্য সূচনা একত্রিত করে রেখেছেন. আরও বিশদ সূচনার জন্য অনুগ্রহ করে এখানে ক্লিক করুন
অভিযোগ দায়ের করা
ন্যাশনাল হেলথ সাভির্সেস (NHS) লিফলেট (pdf) কে পাওয়া যাতে অভিযোগ করা যায় সেটি এখানে ক্লিক করে ধরা যেতে পারে.
ওম্বাডসম্যান
- ওম্বাডসম্যান আবাসন, প্ল্যানিং (যোজনা), শিক্ষা, সামাজিক পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত বিষয়ের ওপর অভিযোগগুলি বিবেচনা করে. (01656) 641 150 টেলিফোন নম্বরে যোগাযোগ করুন অথবা ask@ombudsman.org.uk -তে ইমেইল করুন