আপনি যদি মনে করেন যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, তাহলে আপনার পেশাদার পরামর্শ নেওয়া জরুরী. নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলি থেকে স্বাধীন, গোপনীয় পরামর্শ পাওয়া যেতে পারে.
একাস হল একটি প্রতিষ্ঠান যাদের উদ্দেশ্য হল উন্নত চাকরীজনিত সম্বন্ধের মাধ্যমে সংস্থা এবং কর্মজীবনে উন্নতি ঘটানো. এঁরা আপ-টু-ডেট তথ্য সূচনা যোগান, স্বাধীন পরামর্শ দেন. উচ্চমানের প্রশিক্ষণ দেন এবং সমস্যার সমাধান এবং কর্মকুশলতায় উন্নতি আনার জন্য কর্মচারী এবং মালিকদের সঙ্গে কাজ করেন.
একাস আইন সম্বন্ধিত তথ্য সূচনা সরবরাহ করতে এবং চাকুরী সম্পর্কিত নানা বিষয়ে পরামর্শ দিতে পারে. বোশির ভাগ ক্ষেত্রেই যেখানে কর্মচারীগণ অথবা ট্রেড ইউনিয়নের কোন মালিকের প্রতি অভিযোগ থাকে যে তারা কোন চাকরী ট্রাইবুনালের আশ্রয় নিয়েছে বা নিতে পারে, সেখানে একজন একাস কাউন্সিলের কোন ট্রাইবুনাল শুনানী ছাড়াই এইসব মামলার নিষ্পত্তি করতে পার্টিগুলিকে সাহায্য করতে পারে.
একাস আরবিট্রেশন স্কীম কোন অনুচিত বরখাস্ত অথবা নমনীয় কাজকর্মের ক্ষেত্রে একটি চাকরী ট্রাইবুনাল শুনানীর ওপর কোন সম্পূর্ণ স্বেচ্ছামূলক বিকল্প প্রদান করে.
সাহায্য ও পরামর্শের অন্যান্য উত্স-সূত্রগুলি :
ওয়র্ক স্মার্ট ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (TUC) দ্বারা তৈরী একটিওয়েবসাইট-কর্মীদের অধিকারের তথ্যসূচনা সহ.
ইকোয়াল অপস্ : রেসিয়াল ডিস্ক্রিমিনেশন বৈষম্যের আইনী প্রসঙ্গ সম্পর্কে তথ্য সূচনা সহ একিট বিবিসি ওয়েবসাইট.
জাতিগত সমতার জন্য কমিশন -এর কাছে বৈষম্যের আইনী প্রসঙ্গের ওপর তথ্য সূচনা আছে.
সিটিজেনস্ এডভাইস ব্যুরো নানা ধরণের মামলাতে এরা বিনামূল্যে এবং গোপনীয় তথ্যসূচনা ও পরামর্শ অফার করে.
এডভাইস নাউ একটি স্বাধীন সংস্থা যারা এমপ্লয়মেন্ট বা চাকরীর মামলার ওপর নানা ধরণের পরামর্শ দেয়.
বিবিসির ওয়েবসাইটে অনুচিতভাবে বরখাস্ত করা -এর ওপরও ভাল বিভাগ আছে.
দি ডিটিআই (বাণিজ্য এবং শিল্প উদ্যোগ বিভাগ) ওয়েবসাইটটিতে সাম্য বিষয়ক আইন কানুনের ওপর তথ্যসূচনা আছে. .
এছাড়া আরও বিশদ বিবরণের জন্য আপনি জাতিগত বৈষম্য -এর ওপর আমাদের বিভাগটিতে ভিজিট করতে পারেন.