কর্মচারীর অথবা সম্ভাব্য কর্মচারীর জাতি (এর মানে বর্ণ, জাতি, জাতীয়তা অথবা জাতিগত মূল)
বৈষম্য-নিরোধক আইনটি সমস্ত রকমের কাজের পরিস্থিতির ওপর প্রযোজ্য এবং রেস রিলেশনস্ এক্ট 1976 কাজের জায়গায়, কোন ব্যক্তিকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৈষম্য দেখানোকে বে-আইনী করেছে.
প্রত্যক্ষ বৈষম্যের মধ্যে আছে কোন ব্যক্তির প্রতি, জাতিগত পৃষ্ঠভূমিতে, একই অথবা সমান ধরণের পরিস্থিতিতে, অন্যের প্রতি যে ধরণের আচরণ করা হয়, তার চাইতে কম পক্ষপাতপূর্ণ আচরণ করা. পরোক্ষ বৈষম্যের সংজ্ঞাটি জটিল, এবং সংহিতার প্রতিটি সংশ্লিষ্ট বিভাগে পূর্ণরূপে ব্যাখ্যা করা হবে না. কোন নিয়োগকর্তা একজন কর্মচারীকে বৈষম্যের জন্য অভিযোগ আনার ফলে অথবা অন্য কোন কর্মচারীর আনা অভিযোগে সাক্ষীদেবার জন্য ভূক্তভোগী করতে পারেন না.
নির্দিষ্ট নিয়োগের মামলাগুলি জটিল হতে পারে. এটি জেনেরাখা জরুরী যে আপনার নিয়োগ-এর অধিকারগুলি আপনার চাকুরীর শর্তাবলী সাপেক্ষ ভিন্ন হতে পারে, যেমন অধিবেশনমূলক কাজ, নির্দিষ্ট পর্বের চুক্তি, ছাত্রদের কাজের ভিসা ইত্যাদি.
সাহায্যের সূত্রগুলি এবং পরামর্শ:
জাতিগত সমতার জন্য কমিশন -এর কাছে বৈষম্যের আইনী প্রসঙ্গের ওপর তথ্য সূচনা আছে.
একাস (দি এডভাইসরি কনসিলিয়েশন এন্ড আরবিট্রেশন সার্ভিস) দ্বন্দ্ব মেটাতে সাহায্য করার মত কাজ সম্পর্কিত মামলার ওপর বিনামূল্যে এবং গোপন পরামর্শ দেয়..
ওয়র্ক স্মার্ট ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (TUC) দ্বারা তৈরী একটিওয়েবসাইট-কর্মীদের অধিকারের তথ্যসূচনা সহ.
ইকোয়াল অপস্ : রেসিয়াল ডিস্ক্রিমিনেশন বৈষম্যের আইনী প্রসঙ্গ সম্পর্কে তথ্য সূচনা সহ একিট বিবিসি ওয়েবসাইট.
এডভাইস নাউ একটি স্বাধীন সংস্থা যারা এমপ্লয়মেন্ট বা চাকরীর মামলার ওপর নানা ধরণের পরামর্শ দেয়.
সিটিজেনস্ এডভাইস ব্যুরো নানা ধরণের মামলাতে এরা বিনামূল্যে এবং গোপনীয় তথ্যসূচনা ও পরামর্শ অফার করে. .
বিবিসির ওয়েবসাইটে অনুচিতভাবে বরখাস্ত করা -এর ওপরও ভাল বিভাগ আছে.
দি ডিটিআই (বাণিজ্য এবং শিল্প উদ্যোগ বিভাগ) ওয়েবসাইটটিতে সাম্য বিষয়ক আইন কানুনের ওপর তথ্যসূচনা আছে. .
জাতি/বর্ণ বিদ্বেষের ওপর NWREN -এর বিভাগে আপনি আরও তথ্য সূচনা পাবেন এখানে.