North Wales Equality Network Education
সাহায্যের সূত্রগুলি - শিক্ষা

নর্থ ওয়েলসে শিক্ষা

“প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উচিত জাতি ও বর্ণবিদ্বেষ কে প্রতিহত করা ও চ্যালেঞ্জ জানানোর জন্য কাজ করা” - জাতিগত ঐক্যের জন্য কমিশনj

এই বিভাগটিতে আপনি পাবেন নীচে দেওয়া প্রণালী ও আইনের ওপর তথ্য ও সূচনাগুলি :

  • জাতি বিদ্বেষী বিষয় শিক্ষা প্রণালীর মধ্যে
  • সাধারণ বিষয় শিক্ষা প্রণালীর মধ্যে

সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি আচার সংহিতা মেনে চলা উচিত. এই সংহিতাটিকে ডিজাইন করা হয়েছে স্থানীয় শিক্ষা আধিকারিকদের (LEAদের), গর্ভনরদের, স্কুলগুলি, এবং বিশ্ববিদ্যালয় গুলিকে এটি নিশ্চিত করতে সাহায্যের জন্য যে শিক্ষা যেন বৈষম্যহীন ভাবে প্রদান করা হয় জাতি সম্পর্ক আইন এবং সংশ্লিষ্ট সংযোজন অনুসারে.

 

শিক্ষা প্রণালী কিভাবে কাজ করে এবং তার দায়িত্ব কার?

প্রতিটি স্কুলের একটি গুন্ডামী- প্রতিরোধী পলিশি অবশ্যই থাকতে হবে যা যে কোনও গুন্ডামীর ঘটনাগুলিকে কিভাবে সামলানো যায় তা ঠিক করবে. প্রয়োজন অনুসারে আপনার স্থানীয় অভিযোগ প্রণালী অনুসরণ করা উচিত. এর অন্তর্ভূক্ত থাকে হেড টীচার, গর্ভনরদের প্রধান এবং স্থানীয় শিক্ষা অথরিটির কাছে ক্রমানুসারে লিখিতভাবে অভিযোগ জানানো..

স্কুল পরিচালন সমিতিগুলি

সমস্ত সরকারী-অনুদানপ্রাপ্ত স্কুলগুলির একটি করে গভর্নিং বডি থাকে. এগুলি প্রতিনিধি পিতামাতা, হেড টীচার, পরিষেবা প্রদানকারী টীচার, স্থানীয় শিক্ষা আধিকারিক দ্বারা নিযুক্ত গর্ভনরগণ, স্থানীয় গোষ্ঠীর সদস্যদের দ্বারা গঠিত হয়. তাঁরা স্কুলের মধ্যেকার মুখ্য পলিসির সিদ্ধান্তের জন্য দায়ী থাকেন যার মধ্যে অন্তর্ভূক্ত :

  • পাঠগত বিষয়
  • স্কুলের নিয়মানুবর্তিতা
  • কোন স্টাফকে নিয়োগ এবং খারিজ করা
  • স্কুল ভবন মেরামত ও দেখাশোনা করা
  • কয়েক ধরনের স্কুলের জন্য প্রবেশ

তাঁরা পরির্দশনের সুপারিশগুলিকে কার্যাম্বিত করার জন্যও দায়ী থাকেন. এই রিপোর্টগুলি এবং তাঁদের


একশন প্ল্যানগুলিকে পিতামাতার জন্য উপলব্ধও করতে হয়.

স্থানীয় শিক্ষা আধিকারীক (LEA) দায়িত্ব

LEA গুলি হল ইংলন্ড এবং ওয়েলস-এর স্টেট সেক্টর শিক্ষা পরিষেবার স্থানীয় প্রশাসনের জন্য দায়ী সমিতি. LEA -কে সাধারণত আপনার স্থানীয় কাউন্সিলের মাধ্যমে যোগাযোগ করা যায়..
স্কুলের প্রতি LEA-র কর্তব্য গুলিকে পাঁচটি ক্ষেত্রে ভাগ করা যায় :

  • নীতিগত পরিচালন বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট
  • সুনির্দিষ্ট অনুমান বা স্পেসিফিক গ্রান্টস
  • বিশেষ শিক্ষা প্রয়োজনীয়তা বা স্পেশাল এডুকেশনাল নীডস্
  • স্কুলের উন্নতি বা স্কুল ইমপ্রুভমেন্টস
  • শিক্ষা অধিগত করা বা একসেস টু এডুকেশন

যোগাযোগের বিবরণ

নর্থ ওয়েলস-এর নিজ নিজ LEA-র যোগাযোগের বিবরণের জন্য, অনুগ্রহ করে নীচের লিংকে ক্লিক করুন..

রাজ্য সচিব

আপনি রাজ্য সচিবের কাছেও অভিযোগ জানাতে পারেন, যদি বিশ্বাস করা হয় যে কোন পরিচালন সমিতি অথবা LEA একটি বিধিসম্মত কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে, অথবা কঠোর আইনগতভাবে অয়োক্তিক ভাবে কাজ করেছে, যার মানে দাঁড়ায় যে এক রকম ভাবে অন্য কোনও এধরণের বডি যা করতে পারত না, তখন রাজ্য সচিব হস্তক্ষেপ করতে পারেন.

উপযোগী লিংকগুলি

আমরা অন্যান্য উপযোগী লিংকগুলিকেও একত্র করেছি, যেগুলিকে পাওয়া যাবে এখানে ক্লিক করুন

ওমবাডসমান
ওমবাডসমান আবাসন, যোজনা, শিক্ষা, সামাজিক পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবার মত বিষয়গুলির সম্বন্ধে অভিযোগগুলি বিবেচনা করে. যোগাযোগ করুন (01656) 641 150 টেলিফোন নম্বরে অথবা ই.মেইল করুন ask@ombudsman.org.uk তে.