জেল পরিষেবাটি কি ?
আধুনিক জেল পরিষেবা দুটি সরল কার্যপ্রণালীর ওপর ভিত্তি করা যাকে সে সামগ্রিক ভাবে সমাজের হিতকল্পে পরিচালনা করে :
- আদালত দ্বারা বিচার প্রাপ্ত ব্যক্তিদের কোন নিরাপদ পরিবেশে রাখা এবং সেইভাবে জনগণকে সুরক্ষা দেওয়া.
- হেফাজতে রাখার সময় আইন মেনে চলার ব্যবহারে উন্নতির দ্বারা অপরাধ কমানো, এবং মুক্তির জন্য প্রস্তুত ব্যক্তিদের উত্পাদনশীল কর্মকান্ড প্রদান করা যাতে তারা শিক্ষিত ও পুনর্বাসিত হয়.
এই কার্যকলাপগুলিকে কার্যকরীভাবে পরিচালনে নিশ্চিত করার জন্য, হার ম্যাজেষ্টিজ্ ইনসপেক্টরেট অফ প্রিজনস্, যারা সরাসরি হোম অফিস তে রিপোর্ট করেন, প্রতি বছর প্রায় 20 বার সম্পূর্ণ জেল পরিদর্শন পরিচালনা করেন. এছাড়া, গৃহ সচিব একজন প্রিজনস ওম্বাডসম্যান, নিয়োগ করেন যাঁর কাজ হল কয়েদীদের অভিযোগ শোনা, যেগুলিকে আভ্যন্তরীণ প্রণালী ব্যবহার করে সমাধান করা যায় না.
অপরাধীদের এ,বি, সি অথবা ডি এই চারটি সুরক্ষা শ্রেণীর কোন একটিতে শ্রেণীভূক্ত করা হয়. এই শ্রেণীগুলি ব্যক্তির অপরাধের ভীষণতা এবং সে পালালে জনগণের প্রতি কতটা ঝুঁকি থাকে - তা নির্ণয় করে..
এ শ্রেণীর অপরাধীরা সবচেয়ে বিপজ্জনক কয়েদী যাদের পলায়ণ জনগণ ও দেশের প্রতি একটি বিশাল বিপদের কারণ হতে পারে.
বি শ্রেণীর কয়েদীরা জনগণের জন্য ততটা বিপদের না হলেও এমনই বিপজ্জনক যে সুরক্ষার উচ্চ স্তরের প্রয়োজন রাখে.
সি শ্রেণীর কয়েদীদের পালাবার জন্য ব্যগ্র নয় বা দক্ষ নয় বলে বিবেচনা করা হয় বলে জনগণের জন্য বিপদের আশংকা খুবই কম থাকে. বাকী কয়েদীরা, যারা জনগণের কোন বিপদের কারণ নয় এবং যাদের পালাবার সম্ভাবনাও কম তাদেরকে ডি শ্রেণীতে ফেলা হয়.
এ, বি এবং সি শ্রেণীর কয়েদীদের 'বন্ধ' কয়েদী হিসেবে ধরা হয়, যেখানে ডি শ্রেণীর কয়েদীদের 'খোলা' কয়েদী হিসেবে ধরা বা গ্রেপ্তার করা হয় মহিলা কয়েদী এবং যুবা অপরাধীদের (15 থেকে 21 বছরের যে কেউ) প্রাপ্তবয়স্ক পুরুষ অপরাধীদের মত শ্রেণীবিভাগ করা হয় না.
জেলে কোন ব্যক্তিকে দেখতে গেলে আমাকে কি করতে হবে ?
আপনি যদি কাউকে খুঁজে পেতে চান যাকে আপনি মনে করেন যে সে পুলিশের হেফাজতে আছে কিন্তু তার সঠিক খোঁজ খবর জানেন না তার জন্যে একটি পরিষেবার বিকাশ করা হয়েছে যার নাম কয়েদী খুঁজে বার করা পরিষেবা
যা আপনাকে সাহায্য করতে পারে.
নর্থ ওয়েলসে কোনও জেল নেই তবুও আপনি প্রিজন লোকেটর সার্ভিস ব্যবহার করে ব্যক্তিটিকে কোথায় রাখা হয়েছে তা খুঁজে বার করতে পারেন.
একবার যখন আপনার প্রয়োজনীয় জেলখানাকে আপনি খুঁজে পাবেন, তখন পাতাটির বাঁ দিকে দেখুন - আপনি পরিদর্শনের সূচনাগুলির একটি সূত্র দেখতে পাবেন. এটি আপনাকে লোকেশন, পরিদর্শনের সময় এবং যোগাযোগের ফোন নম্বরগুলির বিশদ বিবরণ দেবে.
আমি কখনও কোন জেলখানা দেখিনি আমি কি করব ?
মহামান্য মহারাণীর জেল পরিষেবা-র পরিদর্শনের সময়, কি করে পরিদর্শনের আয়োজন করতে হয় এবং অন্যান্য উপযোগী বিষয় সম্পর্কিত অন-লাইন ভিজিটর্স গাইড আছে.
উপযোগী যোগসূত্রগুলি :
একশন ফর প্রিজনার্স ফ্যামিলিজ টি হল পরিষেবার জাতীয় ফেডারেশন যারা কয়েদীদের পরিবারে সহায়তা দান করে, এরা সমগ্র ইউ. কে-র মধ্যে জেলখানার প্রণালী এবং সমাজ দ্বারা কয়েদীদের পরিবারকে সঠিক ও উপযুক্ত ব্যবহারকে উন্নীত করার জন্য কাজ করে. যে সমস্ত সংস্থাগুলি এই সব পরিবারকে সাহায্য ও সহযোগিতা প্রদান করে এটি তাদের বিকাশে উত্সাহ দেয়, এবং তাদের মুখপত্র হিসাবে কাজ করে.