North Wales Race Equality Network - Criminal Justice
সাহায্যের সূত্রগুলি - অপরাধের ন্যায়বিচার - পুলিশ

নর্থ ওয়েলস পুলিশ

নর্থ ওয়েলস পুলিশ অথরিটি 657,000 জনসংখ্যা সহ নর্থ ওয়েলস-এর ছয়টি কাউন্টি (গ্যুইনেড, এঙ্গেলেসি, কনউয়ি, ডেনবিগশায়ার, ফ্লিন্টশায়ার, এবং রেক্সহ্যাম) কে কভার করে.

নর্থ ওয়েলস পুলিশ অথরিটি হল ইংল্যান্ড এবং ওয়েলস-এর 43 পুলিশ অথরিটির একটি যা তাদের স্থানীয় পুলিশ ফোর্সের কার্যকলাপ দেখাশোনা করে. এটি স্থানীয় জনসাধারণ দ্বারা গঠিত একটি স্বতন্ত্র বডি. গৃহ সচিব এবং মুখ্য পুলিশ অফিসার সহ, এটি নর্থ ওয়েলস-এর পুলিশি কার্যকলাপের পরিচালনের জন্য দায়ী থাকে.
নর্থ ওয়েলস-এ তিনটি ক্ষেত্রীয় ডিভিশন্যাল পুলিশ এলাকা আছে. এগুলি হল মধ্য, পূর্ব এবং পশ্চিম বিভাগ. এই সমস্ত বিভাগগুলিই নর্থ ওয়েলস পুলিশ অথরিটির কাছে উত্তরদায়ী থাকে.

  • গোষ্ঠী বিট ম্যানেজারগণ (CBM)

কমিউনিটি বিট ম্যানেজার গণ হলেন স্থানীয় অফিসারগণ যাদের দেখতে পাওয়া যায়, যাঁদের কে ধরা যায়, স্থানীয়ভাবে পরিচিত এবং স্থানীয় লোকেদের জন্যে মানে রাখে এমন বেশিরভাগ মামলাগুলিকেই সামলাবার জন্য গোষ্ঠীর সঙ্গে কাজ করতে সক্ষম. কমিউনিটি বীট ম্যানেজার ডেটাবেস আপনাকে আপনার এলাকার মধ্যে CBM -এর সঙ্গে যোগাযোগের বিশদ বিবরণ সার্চ করতে সাহায্য করে. যদি CBM উপলব্ধ না হয় এবং কোন সেরকম জরুরী নয় বিষয়ে আপনি কোন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে চান, তাহলে আপনি নিম্নলিখিত নম্বর গুলি ব্যবহার করতে পারেন:


সমস্ত অ-জরুরী কলের জন্য: 0845 6071002

আপাতকালীন অবস্থায় ডায়াল 999

আপনি কি পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করতে চান ?
আপনি অথবা আপনার পরিচিত কারোর সঙ্গে যদি পুলিশ অনুচিতভাবে ব্যবহার করে, আপনি একটি অভিযোগ দায়ের করতে পারেন.

স্বাধীন পুলিশ অভিযোগ কমিশন

IPCC কমিশনারগণ নির্দিষ্ট পুলিশ ফোর্সের মধ্যে অভিযোগগুলি সামলানোকে দেখাশোনা করেন

অভিযোগগুলি ফোনে, ই-মেইল দ্বারা অথবা আপনার স্থানীয় পুলিশের কাছে ব্যক্তিগতভাবে অথবা IPCC-তে দায়ের করা যায়.

টেলিফোন.: 0845 3002 002
ই.মেইল: enquiries@ipcc.gsi.gov