North Wales Race Equality Network - Criminal Justice
সাহায্যের উত্সসূত্রগুলি - অপরাধের ন্যায়বিচার - অপরাধের আদালতগুলি

ইউ.কে-র আইন প্রণালী বেশ জটিল বলে মনে হয়.

অপরাধের ন্যায়বিচার এবং অপরাধমূলক মামলাগুলির মধ্যে থাকে স্টেট (ক্রাউন) দ্বারা কোন ব্যক্তিকে তথাকথিত সামগ্রিকভাবে সমাজের বিরুদ্ধে কোন অপরাধ করার জন্য অভিযুক্ত করা..

ইংল্যন্ড এবং ওয়েলস-এর মধ্যে আইন প্রণালীর মূল পরিকাঠামোটি গঠিত হয়েছে ম্যাজিষ্ট্রেটের আদালত যা ছোটখাট এবং মামুলি অপরাধের বেশিরভাগই সামলায় এবং ক্রাউন আদালত, যা শুনানীতে যাওয়া সমস্ত অপরাধ মূলক মামলা গুলির বোঝপড়া করে - দ্বারা.

ক্রাউন আদালত আপীল আদালতে মামলাগুলিকে আপীল-এর জন্য উপস্থিত করতে পারে, এবং মামলাটির সঙ্গে যদি মূল আইনে কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন জড়িত থাকে, তাহলে সেটি যেতে পারে হাউস অফ লর্ডস্, ইংল্যান্ড এবং ওয়েলস-এর সর্বোচ্য আদালতের কাছে.

 

ম্যাজিষ্ট্রেটের আদালত কাকে বলে ?

অপরাধমূলক মামলার বেশিরভাগই (প্রায় 97%) ম্যজিষ্ট্রেটের আদালতে নিষ্পতি হয়ে যায়, যেখানে দুজন বা তিনজন অপেশাদার ম্যজিষ্ট্রেট (জনগণের অবৈতনিক সদস্য যাঁদেরকে এই পদমর্যাদায় ভূষিত করা হয় এবং তাঁরা প্রশিক্ষণ নিয়ে থাকেন) ছোটখাট অপরাধের নিষ্পত্তি করে দেন যেগুলিতে জরিমানা দিতে হয়, সামাজিক শুনানী যার কোন ট্রায়াল ছাড়াই নিষ্পত্তি সম্ভব, অথবা তাঁরা জটিল মামলা গুলিকে ক্রাউন অথবা কাউন্টি আদালতে সুপারিশ করে দেন..

ম্যাজিষ্ট্রেটের আদালতগুলি স্বতন্ত্র ম্যাজিষ্ট্রেটের আদালত কমিটি দ্বারা পরিচালিত হয় যাঁরা লর্ড চ্যান্সেলরের কাছে সরাসরি জাবাবদিহি যোগ্য. কয়েকটি ম্যাজিষ্ট্রেটের আদালতকে বিশেষভাবে শিশু এবং 18 বছরের কম বয়স্ক ছোটদের সঙ্গে জড়িত মামলার দেখাশোনা করার জন্য ডিজাইন করা হয়েছে. এই. যুব আদালতগুলি বিষেশভাবে প্রশিক্ষিত বিচারক দ্বারা গঠিত, এবং অন্যান্য ম্যাজিষ্ট্রেটের আদালতের মত, এগুলি জনগণের কাছে উপলব্ধ নয়

ক্রাউন কোর্টগুলি

যদিও বেশিরভাগ অপরাধের শুনানীগুলি ম্যাজিষ্ট্রেটের আদালতে শুরু হয়, ক্রাউন কোর্ট ডাকাতি, খুন অথবা বলাত্কারের মত বেশি গম্ভীর মামলাগুলির ওপর হস্তক্ষেপ করে.

ক্রাউন কোর্ট অত্যন্ত গম্ভীর অপরাধগুলির দেখাশোনা করে, যেগুলি বিচারক এবং জুরীদের দ্বারা শুনানীযোগ্য..

গড়পড়তা প্রতিবাদীদের তাঁদের মামলার শুনানীর জন্য মোটামুটি তিনমাস অপেক্ষা করতে হবে, এবং কখনো কখনো এই অপেক্ষা হেফাজতের মধ্যেও হতে পারে. একটি শুনানী পরিচালনার জন্য গড়পড়তা সময় লাগে আদালতের দেড় দিন. বছরে গড়ে প্রায় 120,000 প্রতিবাদী থাকেন, এবং তাঁদের এক চতুর্থাংশ প্রায় নির্দোষীতার প্রার্থনা জানান.

কেউ যদি কোন অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন এবং মনে করেন তাঁদের কে বিনাদোষে অভিযুক্ত করা হয়েছে কিংবা তাঁদের শাস্তিকে বদলাতে চান, তাহলে তাঁরা আপীল করতে পারেন তবে শর্ত হল কোন আদালত তাঁদের অভিযুক্ত করেছে.

ক্রাউন প্রসিকিউশন সার্ভিস অপরাধী মামলার বেশির ভাগেরই রায়বিচার করে যেগুলি ম্যাজিষ্ট্রেটের আদালত এবং ক্রাউন কোর্টে শুনানী হয়.

আরও তথ্য সূচনা

মহামান্য মহারাণীর আদালত পরিষেবার ওয়েবসাইট আপনি পাবেন আদালত সম্পর্কে সূচনা (যেমন ঠিকানা, খোলার সময়, যোগাযোগের বিবরণ, কিভাবে সেখানে যাওয়া যায় এবং কি ধরণের কোর্ট যেমন সিভিল, ফ্যামিলি), আদালতের শুনানী -র আদালতী পরিকাঠামো এবং সূচনা সম্পর্কে একটি নকশা

বিবিসি একটি আদালতী প্রণালীর একটি পরিকল্পনা, বিকশিত করেছে যাতে দেখানো হয় প্রতিটি আদালত কিভাবে অন্যটির সঙ্গে সম্পর্কিত. উদাহরণ স্বরূপ, কোন মামলা যদি কাউন্টি কোর্টে শুরু হয়, তাহলে তিরটি আপনাকে দেখাবে কিভাবে সেটি হয় ক্রাউন কোর্টে, হাই কোর্টে অথবা কোর্ট অফ আপীল-এ যেতে পারে.

এই বিবিসি সাইট -এ আপনি আদালত পরিষেবা সম্পর্কেও আরও তথ্য সূচনা পাবেন.