North Wales Race Equality Network
কোন জাতি বিদ্বেষী/ধর্মীয় ঘটনার রিপোর্ট করা

জাতি বিদ্বষী ঘটনা কাকে বলে?

“….যে কোনও ঘটনা যেটি ভূক্তভোগী অথবা অন্য যে কোনও ব্যক্তি দ্বারা জাতি বিদ্বষী বলে মনে হয়”

(সূত্র স্টিফেন ল্যরেন্স অনুসন্ধান রিপোর্ট : সুপারিশ 16)

 

ধর্মীয় ঘটনা কাকে বলে?

“….যে কোনও ঘটনা যেটি ভূক্তভোগী অথবা অন্য যে কোনও ব্যক্তি দ্বারা ধর্ম অথবা বিশ্বাস দ্বারা প্ররোচিত হয়েছে বলে মনে করা হয়” ”

জাতিবিদ্বেষী / ধর্মীয় ঘটনাগুলির উদাহরণে যে সব অন্তর্ভূক্ত হতে পারে : :

  • জাতি বিদ্বেষী দেয়াললিখন অথবা অন্য লিখিত অপমান
  • আলোচনার সময়ে জাতি বিদ্বষী মন্তব্য
  • জাতিগত মূল হবার কারণে অন্য ব্যক্তিদের সঙ্গে সহযোগিতা করতে প্রত্যাখ্যান করা
  • অপমানসূচক নাম ধরে ডাকা, অপমান করা, জাতিবিদ্বষী 'জোকস' এবং ভাষা, ঠাট্টা করা
  • কোন ব্যক্তি বিশেষের সংস্কৃতি অথবা ধর্মীয় ভিন্নতা নিয়ে মজা করা যেমন খাবার, মিউজিক, পোষাক, ভাষা ইত্যাদি
  • জাতি বিদ্বেষ দ্বারা প্ররোচিত গুন্ডামী অথবা সম্পত্তির ক্ষতি করা.

বেশিরভাগ জাতি বিদ্বেষী / ধর্মীয় ঘটনাগুলির রিপোর্ট করা হয় না. তাতে করে প্রতিরোধী কাজ করা যায় না. আমরা নর্থ ওয়েলসের জাতি বিদ্বেষী ঘটনাগুলির সংখ্যা, ধরণ এবং রেঞ্জ জানতে চাই.
এগুলি আমাদের দেখাবে সমস্যার বীজটি কোথায় নিহিত এবং জাতি বিদ্বেষী / ধর্মীয় ঘটনাগুলির সঙ্গে মোকাবিলা করার জন্য পরিষেবায় উন্নতি করতে প্রচার অভিযান চালাতে আমাদের সাহায্য করবে.
অনুগ্রহ করে সমস্ত জাতি বিদ্বেষী ঘটনার রিপোর্ট করুন, এমন কি সেগুলি তত গম্ভীর মনে না হলেও, যাতে আমাদের কাজে সাহায্য হয়.

আমি কোন ঘটনার রিপোর্ট কিভাবে করতে পারি?

আপনার যদি কোন জাতি বিদ্বেষী / ধর্মীয় ঘটনার অভিজ্ঞতা হয় বা কারুর হয়েছে বলে আপনি জানেন তাহলে সেটি আমাদের জানান.
NWREN একটি অন-লাইন রিপোর্টিং সিস্টেম বিকাশ করেছে. সূত্র অভাবে আমরা রিপোর্টগুলিকে কেবলমাত্র ইংরেজি এবং ওয়েলস-এ প্রক্রিয়াকরণ করতে পারি
আপনার ইংরেজি /ওয়েল ভাষায় দক্ষতায় অভাবের জন্য একটি রিপোর্ট করা থেকে বিরত হবেন না. আপনি কোনবন্ধুর সাহায্যও তো নিতে পারেন, তাই না? একটি ঘটনার রিপোর্ট করে আপনি সমস্যার ক্ষেত্রগুলিকে জানতে আমাদের সাহায্য করবেন. আপনি NWREN-এ শুধু আমাদেরই রিপোর্ট করতে চান (পরিসংখ্যানের উদ্দেশ্যে) না ঘটনাটিকে আরও এগিয়ে নিয়ে পুলিশে রিপোর্ট করতে চান-এ ফর্মটিতে তা বেছে নেবার সুযোগ আছে.

এখানে ক্লিক করুন. অন লাইন রিপোর্ট এর জন্য NWREN ওয়েবসাইটের ইংরজি বিভাগে যাবার জন্য.

তারপর কি হবে?

আপনি রিপোর্টটি যদি শুধু NWREN -এ রিপোর্ট করেন, তাহলে আমরা সেটি পরিসংখ্যানের উদ্দেশ্যে রেকর্ড করে রাখবো. আপনি যদি কোন ব্যবস্থা নেবার জন্য সাহায্য চান, তাহলে আমরা আপনাকে সাহায্যের সূত্রগুলির দিক নির্দেশ করতে পারি. আমরা কাউকেই আপনার ব্যক্তিগত বিবরণ জানাবো না, পুলিশ বা অন্য কোনও সংস্থাকে সহ, আপনাকে আগে জিজ্ঞাসা না করে. ঘটনার পরিণাম স্বরূপ কোন আইনি ব্যবস্থা গ্রহণ করা হলে সেখানে সাক্ষী দেবার জন্যে আপনাকে ডাকা হতে পারে.

জাতি বিদ্বেষের সম্পর্কে আরও তথ্য সূচনা পাওয়া যাবে কমিশন ফর রেসিয়াল ইকোয়ালিটি থেকে.