বৈষম্য কাকে বলে?
নিম্নলিখিত সারমর্মটি কমিশন ফর রেসিয়াল ইকোয়ালিটি (CRE) বা জাতিগত সমতার জন্য কমিশন থেকে নেওয়া হয়েছে :
অনুগ্রহ করে মনে রাখবেন যে এটি আইনের কোন নির্দিষ্ট গাইড নয়.
জাতিগত সম্পর্ক আইন বা দি রেস রিলেশনস এক্টটি জনগণের ব্যবস্থা গ্রহণের সঙ্গে এবং তাদের ব্যবস্থা গ্রহণের প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত, তাদের মতামত বা বিশ্বাসের ওপর নয়. জাতিগত বৈষম্যটি জাতিগত পক্ষপাত 'জাতি বিদ্বষে'র সঙ্গে এক নয়.
পক্ষপাতের আক্ষরিক অর্থ- হল কাউকে 'আগেই বিচার' করা- তাদের বিষয়ে আগে পিছনে কিছু না জেনেই শুধুমাত্র তাদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য, যেমন তাদের গড়ন, ইত্যাদির কারণে কোন সিদ্ধান্তে ঝাঁপ দেওয়া
জাতিবিদ্বেষ হল একটি বিশ্বাস যাতে মনে করা হয় কিছু 'জাত' অন্যদের থেকে শ্রেষ্ঠতম - বিভিন্ন শারীরিক চারিত্রিক বৈশিষ্ট্য (যেমন চামড়ার রঙ) অথবা জাতিগত পৃষ্ঠভূমি ইত্যাদির মত ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি কিছু লোককে অন্যের তুলনায় শ্রেষ্ঠ করে তোলে.
বৈষম্য ঘটে তখনই যখন কাউকে তার বর্ণ, জাতি, জাতীয়তা অথবা জাতীয় কিংবা জাতিগত মূল - এর ভিত্তিতে কম পক্ষপাতগত আচরণ করা হয়. আপনার বিরুদ্ধে কেউ বৈষম্য দেখাতে চাইছে একথা প্রমাণ করার দরকার হয় না, এটি দেখানই যথেষ্ট যে আপনার প্রতি যে আচরণটি করা হযেছে সেটি কম পক্ষপাতজনিত আচরণ.
রেস রিলেশনস এক্ট তিনটি মুখ্য ধরণের জাতিগত বৈষম্যকে চিহ্নিত করে:
- সরি বা প্রত্যক্ষ জাতিগতসরা বৈষম্য (হররাণি সহ)
- পরোক্ষ জাতিগত বৈষম্য
- ভূক্তভোগী করে তোলা
সরাসরি বা প্রত্যক্ষ জাতিগত বৈষম্য
যখন আপনি দেখাতে পারেন একই পরিস্থিতিতে অন্যের তুলনায় জাতিগত পৃষ্ঠভূমিতে আপনার সঙ্গে কম পক্ষপাতজনিত ব্যবহার করা হয়েছে - তখন এটি হয়েছে বলা যায়. এটি প্রমাণ করার জন্য, আপনি যদি উদাহরণ দিতে পারেন, যে একই পরিস্থিতিতে অন্যকোন জাতিগোষ্ঠীর কাউকে, আপনার চাইতে বেশি পক্ষপাত দেখানো হয়েছে তাহলে তা অনেক সাহায্য করবে. জাতিগত পৃষ্ঠভূমি অথবা বর্ণগত অথবা জাতীয় মূল হবার কারণে কাউকে যদি হয়রাণ করা হয়, তাহলে রেস রিলেশনস আইনের অধীনে সেটি অবাঞ্ছিত ব্যবহারহ হিসাবে গণ্য হয়.
আইন এটি কে সেই ব্যক্তির মর্যাদা লঙ্ঘন কারি প্রতিক্রিয়া, অথবা সেই ব্যক্তির জন্য একটি ভয় দেখান আমন্যকারী, মানহানীকর, বিরক্তিকর অথবা অপরাধমূলক পরিবেশ সৃষ্টি করে.
পরোক্ষ জাতিগত বৈষম্য
পরোক্ষ জাতিগত বৈষম্যটি দুটি শ্রেণীর কোন একটিতে পড়তে পারে. প্রথমটি বর্ণ বা জাতীয়তার পরিপ্রেক্ষিতে; দ্বিতীয়টি বর্ণ, জাতিগত অথবা জাতীয় মূল-এর ভিত্তিতে.
বর্ণ বা জাতীয়তার পরিপ্রেক্ষিতে
এটি তখন ঘটে যখন আপনি, অথবা আপনার জাতিগোষ্ঠীর লোক, কোন প্রয়োজনীয়তা অথবা পরিস্থিতির সঙ্গে সমঝোতা করতে কম সমর্থ হবে, এবং সেই প্রয়োজনীয়তাটিকে অ-জাতিগত প্রেক্ষিত বলে গন্য করা যাবে না.
আপনাকে দেখাতে হবে যে আপনার বর্ণ অথবা জাতীয়তার একটি উল্লেখযোগ্য ভাবে ছোট অংশের লোক প্রয়োজনীয়তা বা পরিস্থিতি সামলাতে সক্ষম আপনার বর্ণ বা জাতীয়তার নয় এমন লোকেদের তুলনায়. এর ফলস্বরূপ আপনি অনেক কম পক্ষপাতজনিত ব্যবহার পেয়েছেন-তাও আপনাকে দেখাতে হবে. উদাহরণ স্বরূপ, একটি নিয়ম যার অধীনে কর্মচারী বা ছাত্রদের হেডগীয়ার পরতে হয় তা থেকে শিখ লোকেরা এবং বালকেরা বাদ থাকে যারা পাগড়ী মাথায় দেয়, অথবা ইহুদী লোকেরা এবং বালকেরা যারা ইয়ারমালকা পরে, তাদের জাতিগত গোষ্ঠীর নিয়ম বা প্রথা হিসেবে.
বর্ণ জাতিগত অথবা জাতীয়তা মূল-এর পৃষ্ঠভূমিতে
জাতিগত নিয়মাবলী 2003 বর্ণ, জাতিগত অথবা জাতীয়তা মূল-এর পৃষ্ঠভূমির ওপর পরোক্ষ জাতীগত বৈষম্যের জন্য একটি কম চাহিদামূলক নিয়মনীতির উপস্থাপনা করেছে.
এই ধরণের বৈষম্য ঘটে যখন কোন প্রতিবিধান, নিয়মনীতি অথবা রীতি রেওয়াজটি সকলের প্রতি প্রযোজ্য হয়, অথচ একই জাতি, অথবা জাতীয়তা অথবা জাতিগত মূলের লোকেদের একটি বিশেষ সুবিধাহীনতার প্রতি নিবিষ্ট রাখে. আপনাকে দেখাতে হবে যে এর ফলে আপনাকে সুবিধাহীনতায় ভুগতে হয়েছে, এবং যে সেই প্রতিবিধানটিকে একটি যথার্থ উদ্দেশ্য অর্জন করার যথাযোগ্য সাধন হিসাবে দেখান যাবে না.
ভূক্তভোগী করে তোলা
জাতিগত সম্পর্ক আইনের অধীনে ভূক্তভোগীকরণ - এর একটি আইনগত অর্থ আছে. এটি ঘটে যদি আপনার সঙ্গে কম পক্ষপাতপূর্ণ আচরণ করা হয় কারণ আপনি জাতিগত বৈষম্যের জন্য অভিযোগ করেছেন, অথবা তারজন্য কাউকে সমর্থন করেছন.
কমিশন ফর রেসিয়াল ইকোয়ালিটি থেকে এ ব্যাপারে আরো বিস্তৃত বিবরণ পাওয়া যায়.