North Wales Race Equality Network
NWREN সম্পর্কে - আমরা কারা -

নর্থ ওয়েলস রেস ইকোয়ালিটি নেটওয়র্ক (NWREN) বা উত্তর ওয়েলস বর্ণ-সমতা নেটওয়র্ক

NWREN কাজ করে বর্ণ-বৈষম্যকে চ্যালেঞ্জ জানাতে, জাতিগত ঐক্য কে উন্নীত করতে এবং নর্থ ওয়েলস-এর কালো এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সুযোগের সমতার জন্য কাজ কের.

আমরা একটি সাহায্যকারী এজেন্সী, যা আমাদের পরিচালন সমিতির এক্তিয়ার ভূক্ত কালো এবং জাতিগত সংখ্যা লঘু ব্যক্তি বিশেষ এবং সামুদায়িক সংস্থাগুলিকে জড়িত রাখে. আপনি এই পাতার নীচের দিকে আমাদের কাজকে সাহায্যকারী মিশণ এবং মূল্যবোধ সম্পর্কে আরও তথ্য-সূচনা পাবেন.

NWREN-এর বৃদ্ধি ও বিকাশে অসংখ্য বিধিবদ্ধ এবং স্বেচ্ছাসেবী সংগঠনও সহায়তা প্রদান করেন. আপনিও আমাদের কাজে সাহায্য করতে পারেন, আরও তথ্য সূচনার জন্য অনুগ্রহ করে - আমাদের যোগাযোগ করুন


মিশণ বিবৃতি এবং মূল্যবোধ.

1. মিশণ বিবৃত

NWREN তৈরীই হয়েছে বর্ণবৈষম্য কে চ্যালেঞ্জ করতে, তা কালো এবং সংখ্যালঘু জাতির মানুষদের যে কোন অভিজ্ঞতা প্রসূতই হোক না কেন; নর্থ ওয়েলস-এর ব্যক্তিমানস এবং সম্প্রদায়ের মধ্যে জাতিগত ঐক্য উন্নীত করতে; এবং সুযোগের সমীকরণ করার জন্য কাজ করতে.

2. মূল্যবোধ

  • সাম্য কে বাস্তবায়িত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞা এবং দায়বদ্ধতাj
  • নীতিপরায়ণ হওয়া এবং সত্যনিষ্ঠ হয়ে কাজ করা; চেষ্টা করা এবং পুনরায় অনুরোধ করার আগেই কাজ করে ফেলা
  • সংস্থা এবং আমাদের সমুদায়ের মধ্যে এবং তার চারপাশের বিবিধতা কে মূল্য দেওয়া
  • স্বচ্ছ, উন্মুক্ত এবং সত যোগাযোগে বিশ্বাস
  • একটি পারস্পরিক সহায়ক, গ্রহণকারী, সকলকে ঐক্যবন্ধনে আবদ্ধ করার মত করে কাজ করা
  • প্রতিটি ব্যক্তিমানসের যোগাদানকে মূল্য ও স্বীকৃতি দেয়া
  • একটি টীম হিসাবে কাজ করা